Breaking
12 Mar 2026, Thu

শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থেকে ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩

গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ির ডন্ডাঝাড় অভিযান চালায় এস‌এসবি ৪১নং ব‍্যাটেলিয়ানের জাওয়ানরা। এরপর সেখান তিনজনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার ব্রাউন সুগার। এরপর তিনজনকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসএবি। ধৃতদের নাম বেপারু টুডু(৪৭), রঞ্জন বিশ্বকর্মা(৩৫) ও সোমেন মন্ডল(২৯)। বেপারু ও রঞ্জন দক্ষিণ দিনাজপুর এবং সোমেন মালদার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ১৫২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।

Developed by