
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার ভোরবেলা বেলাকবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের পানিকৌড়ি এলাকায় অভিযান চালায় বেলাকবা রেঞ্জের বনকর্মীরা। এরপর সেখানে একটি কন্টেনার আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বার্মা টিক কাঠ। এই ঘটনায় কন্টেনারের চালকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতের নাম এখলাস। সে হরিয়ানার বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ওই কন্টেনার থেকে ৫০ লক্ষ টাকার চোরাই বার্মা টিককাঠ উদ্ধার হয়েছে। এবং বার্মা টিক কাঠ আসাম থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন বনদপ্তর।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…