Breaking
26 Jun 2026, Fri

শিলিগুড়ির গুরুং বস্তি এলাকার একটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল

জেএনএফ ওয়েব ডেস্ক :-শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের গুরুং বস্তি এলাকার একটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে যে রবিবার ওই বাড়ি তে কেউ ছিল না। এরপর সকলে যখন বাড়ি ফিরে আসেন। তখন ঘরের ভেতরে থাকা আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। এবং বিভিন্ন জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। এর পরেই বাড়ির লোকজন বুঝতে পারেন যে চুরি ঘটনা ঘটেছে। এবং তরীঘরী খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। জানা গিয়েছে যে ওই বাড়ি থেকে নগদ দুই লক্ষ টাকা ও সোনা এবং রুপোর গয়না নিয়েও চম্পট দিয়েছে চোরের দল। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Developed by