Breaking
19 Mar 2026, Thu

শিলিগুড়িতে লক্ষাধিক টাকার নকল সিগারেট সহ গ্রেফতার ২

জেএনএফ ওয়েব ডেস্ক:-গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। এরপর সেখানে দুজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ নকল সিগারেট। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সন্দিপ শ্রীবাস্তব ও ভোলা মাহাতো। দুজনেই শিলিগুড়ির বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে দশ কার্টুনে প্রায় একলক্ষ দশ হাজার পিস সিগারেট উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এবং উদ্ধার হওয়া সিগারেট বিহার থেকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছিল। শুক্রবার ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ।

Developed by