জেএনএফ ওয়েব ডেস্ক :- চক্রের পর্দাফাঁস! প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছিল শিলিগুড়ির একটি হোটেলে চলছিল দেহব্যবসার কারবার। গোয়েন্দা বিভাগের অভিযানে গ্রেপ্তার ৮ জন। ওই হোটেল থেকে উদ্ধার ৬ যুবতি। অভিযুক্তরা হল সজল চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, প্রশান্ত সরকার, শমিক চ্যাটার্জি, অনিল সিং, গজানন কোলাপুর এবং হোটেল মালিক মনি পাল, হোটেল কর্মী সুহান রায়। শনিবার ধৃত ওই ৮ জনের বিরুদ্ধে ইমোরাল ট্রাফিকিং অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আদালতে তোলা হয়েছে।। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে গোয়েন্দা বিভাগ।
গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, শহরের বাইরে থেকে যুবতিদের এনে শিলিগুড়ির বিধান মার্কেটের এম্পিস হোটেলে চলছিল রমরমা দেহ ব্যবসার কাজ। শুক্রবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়েন্দা বিভাগ এই চক্রের পর্দাফাঁস করে। উদ্ধার হওয়া যুবতিদের মধ্যে দুজন দক্ষিণ ২৪ পরগণা, একজন বিহার, একজন কোচবিহার, ১ উত্তর দিনাজপুর এবং আর একজন উত্তর ২৪ পরগণার বাসিন্দা।
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…