Breaking
9 Mar 2026, Mon

শিলিগুড়িতে পরিত্যক্ত ব্যাগ ঘিড়ে বোমাতঙ্ক

জেএনএফ ওয়েব ডেস্ক :রবিবার শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাল বাইরে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল গোটা এলাকায়।জানা গিয়েছে যে এদিন স্থানীয়রা তেনজিং নোরগে বাস টার্মিনাল বাইরে একটি ব্যাগ দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখতে পান। এই দেখে মুহুর্তের মধ্যে বোমাতঙ্কের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। বাস টার্মিনাল সংলগ্ন ট্রাফিক কর্মীরা খবর দেয় প্রধান নগর থানায়। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রধাননগর থানার পুলিশ। এরপর পুলিশের তরফ থেকে ওই ব্যাগের চারপাশে ব্যারিকেড লাগিয়ে দেয়।এবং খবর দেন দমকল ও বোম্ব স্কোয়াড টিমকে। বোম স্কোয়াড টিম দীর্ঘক্ষন পরিক্ষা নিরিক্ষা ও তল্লাশির পর ব্যাগ থেকে উদ্ধার করে প্রেসার কুকার ও জামা কাপড়। উদ্ধার হওয়া সমগ্রী প্রধান নগর থানায় নিয়ে যায় পুলিশ।

Developed by