জেএনএফ ওয়েব ডেস্ক :-শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডের সামনে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। এরপর স্কুটি করে যাচ্ছিল দুই যুবক। এবং তাদের আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নিষিদ্ধ নেশার কাফ সিরাপ ও ট্যাবলেট। এরপর দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম নিকোলাস তামাং(২২),ক্রিস্টাল ছেত্রী(২৮)। নিকোলাস দার্জিলিং এর সদর এবং ক্রিস্টাল সিকিমের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে ১৬ বোতল কাফ সিরাপ ও ৩০টি ট্যাবলেট উদ্ধার হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে নিকোলাসের বিরুদ্ধে এর আগেও শিলিগুড়ি থানায় একটি মামলা রয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…