Breaking
25 Mar 2026, Wed

শিলিগুড়িতে নিষিদ্ধ নেশার কাফ সিরাপ সহ একজনকে গ্রেফতার করল পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :- গোপন সুত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির শালুগাড়ার বেদগাড়া এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। এরপর সেখান থেকে নিষিদ্ধ কাফ সিরাপ সহ একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম প্রানেশ অধিকারী(২৫)। সে বেদগাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ১৪৪ বোতল নিষিদ্ধ নেশার কাফ সিরাপ উদ্ধার হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে আদালতে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

Developed by