Breaking
16 Mar 2026, Mon

শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল করল পুলিশ,গ্রেফতার তিন দুষ্কৃতী

জেএনএফ ওয়েব ডেস্ক :-গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির গান্ধী ময়দান এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। এরপর সেখানে ডাকাতির উদ্দেশ্যে জোড় হওয়া তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দের নাম এনামূল হক,অভিজিৎ রায়,এমডি ফারুক। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে আসে দশ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে জড় হয়েছে। সেই খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সাত জন দুস্কৃতি চম্পট দিলেও তিনজনকে ধরে ফেলে। এরপর তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রবিবার ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। এবং বাকিদের খোজে তল্লাশি শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।

Developed by