জেএনএফ ওয়েব ডেস্ক:
শিলিগুড়ির জংশন থেকে ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ। ধৃতদের নাম কল্যাণ দে(৬২) আবদুল গফর(৪৭) বিকি রায়(২১)। ধৃতদের মধ্যে কল্যাণ ও বিকি আশিঘর এবং আবদুল এনজেপি এলাকার বাসিন্দা। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ি জংশন এলাকায় তিনজন ঘোরাঘুরি করছিল। এর পরেই সন্দেহ হয় পুলিশের। এবং তিনজনকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমান ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছেন পুলিশ। শুক্রবার ধৃত তিনজনকে শিলিগুড়ি আদালতে হয়।
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…