জেএনএফ ওয়েব ডেস্ক : প্রতিনিয়ত শিলিগুড়ি শহরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে মানুষের জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। বর্তমানে শিলিগুড়ির অধিকাংশ মানুষের বাড়িতে রয়েছে এয়ারকন্ডিশোনার মেশিন সেই দিক থেকে বেড়েছে বিদ্যুতের চাহিদা। তাই শহরে বিদ্যুতের যোগান বাড়ানোর সবচাইতে প্রয়োজন উন্নত পরিকাঠামো। সেই লক্ষ্যে শিলিগুড়িতে যাতে বিদ্যুতের দুর্ঘটনা রুখা যায় সেই বিষয়টিকে মাথায় রেখে শিলিগুড়িতে আন্ডারগ্রাউন্ড ক্যাবলিন ব্যবস্থার প্রস্তাব দিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক। একইসাথে শিলিগুড়ির ইনডোর স্টেডিয়াম ও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ রূপ দিতে তৎপর গৌতম দেব। জানা গেছে ইনডোর স্টেডিয়ামকে নতুন করে তৈরি করার একটি প্রকল্প জমা দেবে শিলিগুড়ি পুরনিগম। সেইসাথে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তুলতে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রীর সাথে বৈঠক করেন গৌতম দেব। এদিন বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, শহরে বিদ্যুতের চাহিদা বাড়ছে তাই শহরে যাতে আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং ব্যবস্থা করা যায় সেই বিষয় নিয়ে রাজ্যের ক্রীড়া ও বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা হয়েছে। সেই সাথে খেলাধুলার উন্নয়নে ইন্ডোর স্টেডিয়ামকে নতুন ভাবে তৈরি করতে এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ রূপ দিতে খুব শীঘ্রই প্রকল্প জমা দেয়া হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চান স্টেডিয়াম একটি পূর্ণাঙ্গ রূপ পাক। অন্যদিকে এদিন অরূপ বিশ্বাস বলেন,শিলিগুড়িতে এই মুহূর্তে মানুষকে ভালো পরিষেবা দিচ্ছে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ড। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দুঃস্থ মানুষদের খাদ্য দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমের পরিষেবা পৌঁছে দিচ্ছে বোর্ড।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…