শিক্ষামন্ত্রীর মন্তব্যের পরই কি প্রাথমিকে দুই জেলায় মর্নিং স্কুল চালুর নির্দেশ ? জল্পনা শিক্ষক মহলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কথা ছিল ১ এপ্রিল থেকেই মর্নিং স্কুল চালু হওয়ার। কিন্তু তার আগেই ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে জানানো হয়, যে রকম স্কুল চলছে সেরকম স্কুল চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। সেই মতো জেলায় ১ এপ্রিল থেকে ডে সেশনে স্কুল চলছিল। বৃহস্পতিবার দুপুরে গোপীবল্লভপুরে নির্বাচনী সভায় যোগ দিতে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রী প্রথমেই বলেন,’যখন এসেছিলাম, এই রৌদ্র দেখে ভেবেছিলাম যে মিটিংটা করা যাবে কিনা। সাংঘাতিক রোদ, গরম।’ এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। যা আগামী সপ্তাহে ৪০ ডিগ্রিতে গিয়ে পৌঁছাবে বলে খবর আবহাওয়া দপ্তরের। তারপরেই এদিনই ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় সংসদ থেকে নির্দেশ দেওয়া হয় আগামী ৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মর্নিং স্কুল চলবে। শিক্ষক মহলের জল্পনা, তাহলে কি শিক্ষা মন্ত্রীর এরূপ মন্তব্যের পরই কি মর্নিং স্কুল চালু হল? যাই হোক হাফ ছেড়ে বাঁচলেন পড়ুয়া ও শিক্ষকরা।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago