শাসকের গড়ে ধাক্কা দিয়ে ২৩ বছর পর বাম সমর্থিত জোটদের জয় এল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শাসকের গড়ে ধাক্কা দিয়ে ২৩ বছর পর বাম সমর্থিত জোটদের জয় এল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনে। বামেদের সেই শেষ জয় এসেছিল ১৯৯৬ সালে। তারপর একচ্ছত্র জয়ী হয়েছেন ডানপন্থী শিক্ষকদের প্রতিনিধি। সোমবার স্কুলের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে তা যেন কার্যত ধাক্কা খেল। জয়ী হলেন বাম সমর্থিত জোটের শিক্ষকরা। ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি হলেন ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা দুর্গেশ মল্লদেব। এতদিন স্কুলে সভাপতি মনোনীত শিক্ষকরাই কমিটিতে স্থান পেতেন। এবার ব্যতিক্রমী ঘটে। স্কুলের পরিচালন সমিতিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে তৃণমূলের সংগঠনের হয়ে দাঁড়িয়ে ছিলেন বৈদ্যনাথ সরেন, সুর্নিমল ষড়ঙ্গী, সুব্রত দাস। আর তৃণমূলের বিক্ষুদ্ধ প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন তপন পাত্র, অতীন কুমার সেনাপতি, সফুল চক্রবর্তী। পরে অবশ্য বিক্ষুব্ধ তিনজন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। আর বাম সমর্থিত হয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন অরূপশঙ্কর নন্দী, মানস ঘোড়াই, রজত সামন্ত। ৩৯ শিক্ষক-শিক্ষাকর্মী ভোট দেন। মানস ঘোড়াই ৩০টি ভোট পেয়েছেন। রজত সামন্ত ২৮টি ভোট পেয়েছেন এবং অরূপশঙ্কর নন্দী ২২টি ভোট পেয়েছেন। অন্যদিকে, বৈদ্যনাথ সরেন ১১টি, সুর্নিমল ষড়ঙ্গী ১৪টি, সুব্রত দাস ৯টি ভোট পেয়েছেন। বামপন্থী শিক্ষকদের তরফে বলা হচ্ছে,‘এই জয় হল রাজ্যের শিক্ষাব্যবস্থার গণতান্ত্রিক পদ্ধতিকে বাঁচিয়ে রাখতে এবং শিক্ষকদের সম্মানকে প্রতিষ্ঠিত করতে আগামী দিনে সহজ হবে।’ আবার ঝাড়গ্রাম শহরের পুরভোটের আগে এই জয়ে খুশি বাম নেতারা!

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago