শালবনির সিআরপিএফ কোবরা ক্যাম্পে গুলি! নিহত এক মহিলা সহ দুই জওয়ান, তদন্তে পুলিশ


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত সিআরপিএফের কোবরা ক্যাম্পে চলল গুলি। এই গুলিতে নিহত ২ জওয়ান। জানা গিয়েছে, নিহত এক পুরুষ জওয়ানের নাম রাজীব কুমার যাদব। যাঁর বয়স আনুমানিক ৩৭। তাঁর বাড়ি উত্তরপ্রদেশে। অপর মৃত মহিলা জওয়ানের নাম রাবড়ী সাজেলবেন। যাঁর বয়স আনুমানিক ২৭ বছর। তাঁর বাড়ি গুজরাটের গান্ধীনগরে। এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে সিআরপিএফের ২৩২ মহিলা ব্যাটেলিয়নে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে মুখে কার্যত কুলুপ এঁটেছে জওয়ানরা। দুই জনের মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। ওই মহিলা কোবরা জওয়ান রবিবার রাতে ডিউটি করে ছিল বলে জানা যায়। তবে সিআরএফের ২৩২ ব্যাটেলিয়নের পক্ষে জানানো হয়,‘ক্যাম্পে গুলির শব্দ শোনার পর ক্যাম্পে থাকা অন্যান্য জওয়ানরা ক্যাম্পের একটি রুমের মধ্যে ওই দুই জওয়ানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তাঁরা দু’জনে মারা যায়।’ ওই দুই জওয়ান তাঁদের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে অনুমান। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে সিআরপিএফ ক্যাম্পে কি করে এমন ঘটনা ঘটতে পারে? তবে ওই মহিলা জওয়ান এর সাথে মৃত পুরুষ জওয়ান এর ভালো সম্পর্ক ছিল বলে বিশেষ সূত্রে জানা যায়। মৃত দুই জওয়ানের বাড়িতে খবর পাঠানো হয়েছে। বিধানসভা নির্বাচনের মুখে কোবরা ক্যাম্পে গুলিতে দুই জওয়ানের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago