শালবনিতে সিমেন্ট কারখানায় বিক্ষোভ

পশ্চিম মেদিনীপুর:- বাইরে থেকে শ্রমিক আনার প্রতিবাদে এবং স্থানীয়দের কাজের দাবিতে মঙ্গলবার ওসিএল সিমেন্ট কারখানার সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় যুবকরা। কারখানা খোলার সময় এদিন এলাকার বেকার যুবকরা গেটের সামনে বিক্ষোভ অবস্থানে বসে পড়েন। এর ফলে শালবনীর গোদাপিয়াশালে অবস্থিত ওড়িশা সিমেন্ট কারখানার সামনে উত্তেজনা দেখা দেয়। তবে বিক্ষোভকারীদের সঙ্গে দ্রুত আলোচনায় বসে পরিস্থিতি সামাল দেন কারখানা কর্তৃপক্ষ। কারখানার আধিকারিক জয়ন্ত ঘোষ বলেন, কাজের দাবিদাওয়া নিয়ে স্থানীয় যুবকরা এসেছিলেন। বিষয়টি কারখানার কর্তৃপক্ষকে জানানো হবে। জানা গিয়েছে , ওসিএলের সিমেন্ট কারখানা সম্প্রসারনের কাজে ভিনরাজ্য থেকে শ্রমিক আনা হচ্ছে। বিক্ষোভকারী স্থানীয় বেকার যুবকদের অভিযোগ, ইতিমধ্যে উড়িষ্যা ও বিহার থেকে প্রায় দুশো নির্মানশ্রমিক এনে কাজে লাগানো হয়েছে। অথচ সেই কাজ স্থানীয় বেকারদের দিয়ে অনায়াসে করা যেত। তাহলে এলাকার বেকার যুবকরা কাজ পেত। নিজেদের এলাকার কারখানাতে ভিন রাজ্যের শ্রমিক এনে কাজে লাগানোর বিষয়টি তারা মানতে পারছেন না ল এ দিন তারই প্রতিবাদে এবং স্থানীয় বেকারদের কাজ দেওয়ার দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান তারা। ওসিএলের এক আধিকারিক বলেন, স্থানীয় যুবকদের দাবি যুক্তিসংগত। কর্তৃপক্ষ নিশ্চয়ই তা বিবেচনা করে দেখবে ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago