শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন ছাত্র ফেডারেশন শান্তিপুর এসএফআইয়ের পক্ষ থেকে

জেএনএফ ওয়েব ডেস্ক:- স্কুলের ফিস কমাতে হবে স্কুল-কলেজ খুলতে হবে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে সহ একাধিক দাবি নিয়ে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন ছাত্র ফেডারেশন শান্তিপুর এসএফআইয়ের পক্ষ থেকে। বৃহস্পতিবার শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চবিদ্যালয়ের সামনে দীর্ঘক্ষন অবস্থান-বিক্ষোভ করে ছাত্র ফেডারেশন এসএফআইয়ের ছাত্রছাত্রীরা। অবস্থান-বিক্ষোভ এর মধ্য দিয়ে তারা দাবি করেন,করোনা আবহের মধ্যে যখন বিভিন্ন রাজনৈতিক সমাবেশ থেকে শুরু করে সমস্ত কিছুই অবাধে চলছে তখন স্কুল-কলেজ বন্ধ রেখে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে রাজ্য সরকার। এছাড়াও উচ্চ বিদ্যালয় গুলোতে মাসিক ফিস বেড়ে চলেছে অবিলম্বে তা কমাতে হবে, কারণ। কার্যত লকডাউনে অনেক পরিবারই কাজ হারিয়েছেন এমত অবস্থায় কি করে তারা স্কুলের অতিরিক্ত ফিস দেবে। পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে ভ্যাকসিনের দাবি জানান তারা। তারা এও জানান, সারা রাজ্যজুড়ে যেভাবে একের পর এক ভ্যাকসিনের দুর্নীতি সামনে আসছে এবং নকল ভ্যাকসিনের কর্মকান্ডের সাথে যারা যুক্ত একে একে তাদের মুখোশ খুলছে। সেখানে লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক নকল ভ্যাকসিনের অভিযুক্তরা রাজ্যের শাসক দলের সাথে জড়িত। কিন্তু সব জেনেশুনেও রাজ্য সরকার নিশ্চুপ, আমরা দাবি করছি রাজ্য সরকারকে সঠিক ভূমিকা গ্রহণ করতে হবে এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে করোনা বিধী মেনে সমস্ত স্কুল-কলেজ গুলি খুলতে হবে। এই সমস্ত চার দফা দাবি নিয়ে এদিন অবস্থান বিক্ষোভে শামিল হয় তারা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago