শান্তিপুরে তৃণমূল প্রার্থীর প্রচার

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের শামিল হতে মানুষ বাড়ী থেকে রাস্তায় বেরিয়ে দুই হাত তুলে আশীর্বাদ করছে, তাই জেতার ব্যাপারে আমি পুরোটাই আশাবাদী। এদিন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র কে নিয়ে প্রচারে গিয়ে একথা বললেন শান্তিপুরের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজোকিশোর গোস্বামী। পুজোর আগে থেকেই শান্তিপুরের উপনির্বাচনের প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। এরপরেই প্রতিটি রাজনৈতিক দল শান্তিপুরের মানুষের দরজায় দরজায় যাচ্ছেন প্রতিটি অলিতে-গলিতে গিয়ে প্রচার করছেন। এবার শান্তিপুরে মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নকে তুলে ধরে ভোট আদায় করতে চাইছেন, অন্যদিকে শাসক দলের যে দুর্নীতি যে সন্ত্রাস তার প্রমাণ দিয়ে মাঠে নেমে পড়েছে বিজেপি। যদিও এবার সিপিএম প্রার্থী দিয়েছে শান্তিপুর উপনির্বাচনে। তাই আগামী নির্বাচনে শান্তিপুর বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজোকিশোর গোস্বামী জয়ের বিষয়ে 100 ভাগ আশাবাদী। তিনি বলেন বিজেপি প্রার্থী এবং নেতৃত্ব কি বলেছে সেটা ওরাই বলতে পারবে। মমতা ব্যানার্জি যে উন্নয়ন চলছে তাতে প্রতিটি মানুষের সমর্থন আমরা পাব এটা নিশ্চিত। জয়ের ব্যাপারে মহুয়া মৈত্র বলেন, কোন সন্দেহ নাই আমরা শান্তিপুর বিধানসভায় জয়লাভ করছি। বিজেপি দল এবং প্রার্থীরা কি বলছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।

Recent Posts

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

27 minutes ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

6 hours ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

6 hours ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago