
শহরে ফের করোনা বাড়ছে। শহরবাসীকে ফের সর্তক করলেন পুর কর্তৃপক্ষ। শুক্রবার শহরে ১৩জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। এদিন পুরসভার ১,৩,৪,৫,১৭, ১৮, ২১ নম্বর ওয়ার্ডে মোট ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান সন্দীপ বাবু। তিনি বলেন, দুর্গা পূজার পর থেকে নতুন করে কিছু সংখ্যক করোনায় আক্রান্ত হচ্ছিলেন। কিন্তু সেই সংখ্যাটা দিনের পর দিন বেড়েই চলেছে। এখন প্রতিদিন ১০ জনের ওপর করোনায় আক্রান্ত হচ্ছেন। যারা এখনো মাস্ক বিহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে মাস্ক পড়ার অনুরোধ করেন। যারা এখনো ভ্যাকসিন নেননি তাদের ভ্যাকসিন নেওয়ার আবেদন করেন তিনি। পুরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও উৎসবের দিনগুলোতে বারবার মানুষকে সচেতন করা হয়েছে। তবুও কোথাও যেন সাধারণ মানুষের অসচেতনতার চিত্র ধরা পড়েছে সর্বত্র । তিনি আরও বলেন এখনও অনেকেই মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছেন। শহরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ফের অনুরোধ করেছেন ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…