শহরে পৃথক ঘটনায় ৫.৩৭ কোটি টাকার সোনা উদ্ধার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- শহরের বিভিন্ন অংশে তিনটি পৃথক অভিযানে মোট ৫.৩৭ কোটি টাকার চোরাই সোনা উদ্ধার করল রাজস্ব গোয়েন্দা শাখা। ঘটনায় মোট ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, গত সোমবার সদর স্ট্রিটের একটি হোটেলে হানা দিয়ে ৪.৯৮ কেজির সোনা উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ১.৬৫ কোটি টাকা। ঘটনায় মহেশ রাই ও রেজিনা ফারসিনসুঙ্গি নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরদিন অর্থাৎ মঙ্গলবার সল্টলেকের একটি গেস্ট হাউসে হানা দিয়ে জনৈক আইজ্যাক লালপেখলুয়ার থেকে ৩.৩২ কেজির সোনা উদ্ধার করেন ডিআরআই-এর গোয়েন্দারা। ১.০৯ কোটি টাকা মূল্যের ওই সোনা মায়ানমার থেকে মিজোরাম হয়ে কলকাতায় এসেছিল। অন্যদিকে, গতকাল বড়বাজারের হাঁসপুকুর লেনে হানা দিয়ে ৮.০৪ কেজির সোনা ও ৭৫.৩ লক্ষ টাকা উদ্ধার করেন গোয়েন্দারা। বাংলাদেশ থেকে ওই সোনা কলকাতায় আনা হয়েছিল। ঘটনায় রাজু দত্ত, চিরঞ্জিৎ দত্ত ও সুমন সাহা নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago