
জেএনএফ ,ঝাড়গ্রাম :বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে তৃণমূলের দেওয়াল লিখন মোছাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । জানা গিয়েছে, নির্বাচন কমিশনের সি- ভিজিল পোর্টালে অনলাইন মারফত অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কর্মীরা পুরাতন ঝাড়গ্রামে তৃণমূলের দেওয়াল লিখন মোছে দেয় । বিষয়টি চাউর হতে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূলের কর্মী সমর্থকরা । তৃণমূলের স্থানীয় নেতৃত্বদের না জানিয়ে কেন দেওয়াল লিখন মোছা হলো এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তৃণমূলের কর্মী সমর্থকরা । বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি পুরাতন ঝাড়গ্রাম এলাকায় পথ অবরোধ করে তৃণমূলের কর্মী সমর্থকরা। পরে পথ অবরোধ তুলে দেয় ঝাড়গ্রাম থানার পুলিশ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে,সি- ভিজিল পোর্টালে অনলাইন মারফত অভিযোগ জানানোর ১০০ মিনিটের মধ্যেই পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন । সেইমতো এদিন বিনা অনুমতিতে দেওয়াল লিখন করা হয়েছে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পোর্টালে অভিযোগ দায়ের হয় । সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের দেওয়াল লিখন মোছে ফেলে নির্বাচন কমিশনের কর্মীরা । এদিনের এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ দে বলেন,”নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগেই আমরা এই দেওয়াল লিখনটি লিখেছিলাম । দেওয়ালের যিনি মালিক তার কোন আপত্তি না থাকায় আমরা দেওয়াল লিখন করেছিলাম । এখন আমাদেরকে না জানিয়েই নির্বাচন কমিশনের লোকজন আমাদের তৃণমূল কংগ্রেসের এই দেওয়াল লিখনটি মোছে ফেলে। আমরা তীব্র প্রতিবাদ জানায় । তিনি আরও অভিযোগ করেন,”পশ্চিমবঙ্গে কোন মতই বিজেপি ক্ষমতা দখল করতে পারবে না । তাই বিজেপি নিজের ইচ্ছামতো কাজ করার জন্য বহু অধিকারী কে নিজেদের স্বার্থে ব্যবহার করছে”। অপরদিকে, তৃণমূলের তোলা এই অভিযোগ অস্বীকার করে বিজেপি ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…