শরীরকে ঠান্ডা রাখার জন্য তরমুজের উপর ভরসা রেখেই তীব্র দাবদাহে প্রচারে তৃণমূলের কালিপদ

বুদ্ধদেব বেরা ,জেএনএফ,ঝাড়গ্রাম: আর পাঁচটা লোকসভা কেন্দ্রের মতো ঝাড়গ্রামে ভোটের উত্তাপ নেই । কিন্তু গরমের দাপটে হাঁসফাঁস করছে ঝাড়গ্রাম। দিনের বেলায় ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে । আর এই গরমকে উপেক্ষা করেই তরমুজের উপর ভরসা রেখেই জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল । প্রচারের কৌশলও বদলে ফেলেছে তৃণমূল কংগ্রেস । সকাল এবং বিকালে প্রচার করছে তারা । ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সরেন শনিবার সকালে ঝাড়গ্রাম শহরের জুবলি মার্কেট, সবজি মার্কেট, মাছ মার্কেট ও কোর্ট রোড চত্বরে ভোট প্রচার করেন । সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি নবু গোয়ালা, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাতো, বিশ্বরঞ্জন মুখার্জি, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ সোমানি, ৬ নম্বরের কাউন্সিলর বিপ্লব সিট, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা । এদিন তৃণমূলের প্রার্থী কালীপদ বাবু সবজি মার্কেটে গিয়ে সবজির দর, মাছ মার্কেটে মাছের দর, ফল মার্কেটে ফলের দাম জিজ্ঞেস করেন । কোন সমস্যা রয়েছে কিনা সেই প্রসঙ্গে জানতে চান তিনি । ঝাড়গ্রাম জুবলি মার্কেটের ব্যবসায়ীরা প্রার্থী ও মন্ত্রীর কাছে মার্কেটে ঢোকার জন্য ভালো রাস্তা নির্মাণের জন্য দাবি জানান। ভোটের পর রাস্তার দাবী পূরণ করার আশ্বাস দেন প্রার্থী । ভোট প্রচার এর মধ্যেই শরীরকে ঠান্ডা রাখার জন্য তরমুজকে হাতিয়ার করে নেন প্রার্থী ও উপস্থিত সকলেই । প্রথমে সুভাষ পার্কে ফলের দোকান থেকে তরমুজ নিয়ে সকলে ভাগাভাগি করে খায়। তারপর জুবলি মার্কেটের ভেতরে প্রচারের শেষে লোকাল বোর্ড চত্বরে সকলে মিলে জমিয়ে তরমুজ খাওয়া দাওয়া করে । মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন,”আমরা তো মাঠে-ঘাটে খেটে খাওয়া মানুষজন। এই এলাকায় গরমের জন্য আমাদেরকে বিশেষ কিছু করতে হয় না। কিন্তু কর্মীদেরকে বারে বারে বলা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং আমরা আজ প্রচারে বেরিয়ে প্রচুর তরমুজ খেলাম সকলে মিলে ।সাধারণ মানুষজন আমাদের দিকে বাড়িয়ে দিচ্ছে এটা দেখে খুব ভালো লাগলো। মানুষ এখানে আমাদের পাশে রয়েছে”। প্রার্থী কালিপদ সরেন বলেন,”গরমকে মেনে নিও আমাদের প্রচার চালিয়ে যেতে হবে। আজ সকালে ঝাড়গ্রাম বাজারে প্রচার করলাম মানুষের সঙ্গে কথা বললাম বাজার দর সম্পর্কে জানলাম আর সবচেয়ে বড় কথা শরীরকে ঠান্ডা রাখার জন্য ঠান্ডা জল ও ওআরএস আমরা খাচ্ছি তার পাশাপাশি শরীরকে আরো সতেজ রাখার জন্য আমরা প্রচুর পরিমাণে তরমুজ খাচ্ছি । আজ আমরা সকলে মিলে প্রচারে বেরিয়ে তরমুজ খেলাম । কিছু করার নেই গরমের মধ্যে প্রচার তো চালিয়ে যেতে হবে” ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago