
ঝাড়গ্রাম: জেলা প্রশাসনের উদ্যোগে শবরপাড়ায় তৈরি হচ্ছে ডিপ টিউবওয়েল। এরফলে শবরপাড়াগুলিতে মিলবে পরিস্রুত পানীয় জল। ইতিমধ্যে রাজ্য সরকার শবরদের উন্নয়নের জন্য বরাদ্দ করেছে ১০ কোটি ৪০ লক্ষ টাকা। এরমধ্যে পরিস্রুত পানীয় জলের জন্য ১ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সেই টাকায় ৫০টি নতুন ডিপ টিউওবয়েল করা হবে। প্রতিটি ডিপ টিউবওয়েলের জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন বিনপুর-১ ব্লকের দহিজুড়িতে ডিপ টিউবওয়েল তৈরি হচ্ছে। ডিপ টিউবওয়েল তৈরির সময় নিয়মিত নজরদারি চালাচ্ছেন জেলা প্রশাসনের আধিকারিকরা।
জেলাশাসক আয়েষা রানি এ বলেন, শবরদের মানোন্নয়নের জন্য রাজ্য সরকার একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। জেলার বিভিন্ন ব্লকে ২২টি ডিপ টিউবওয়েল তৈরি হয়েছে। বাকীগুলির কাজ চলছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…