শনিবার ৭৪ জন করোনায় আক্রান্ত ঝাড়গ্রামে, তবুও হুঁশ ফেরেনি মানুষজনের!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার ৭৪ জন করোনায় আক্রান্ত ঝাড়গ্রামে, তবুও হুঁশ ফেরেনি মানুষজনের! ১ মে রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ৩০ এপ্রিল পর্যন্ত লালারস নমুনা সংগ্রহ করা রিপোর্ট অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় একদিনে নতুন করে ৭৪ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। যা কিনা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। এখনও পর্যন্ত জেলায় মোট ৩৭৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩ জনের। এখনও করোনায় পজেটিভ হয়ে হাসপাতাল ও হোম আইসোলোশনে রয়েছেন ৪৬১ জন। রিপোর্ট অনুযায়ী ৩৭ জন করোনা পজেটিভ ব্যক্তি সুস্থ হয়েছেন। কিন্তু এদিকে হুঁশ নেই সাধারণ মানুষজনের। বাজার-ঘাট থেকে রাস্তা সর্বত্র মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন মানুষজন। সরকারি সচেতনতার প্রচার কার্যত কানে ঢুকছে না জেলাবাসীর? এরমধ্যে শহরের অধিকাংশ করোনা পজেটিভ ব্যক্তিরা হলেন শহরের। নিজের ভালোটা নিজে ভালো বুঝবে কবে বাসিন্দারা? কবে হুঁশ ফিরবে তা সময়ই বলবে!

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

6 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

9 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago