Categories: Uncategorized

শনিবার রাতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক রোডে দুটি পৃথক মোবাইল দোকানে ছাদ ভেঙে চুরির চেষ্টা, নিরাপত্তা নিয়ে উঠে গেল প্রশ্ন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন তুলে দিল শনিবার রাতে দুটি ঘটনার পর। শনিবার রাতে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক রোডে দুটি পৃথক মোবাইল দোকানের ছাদ অর্থাৎ এসবেস্টস ভেঙে চুরির চেষ্টা করে চোরের দল। পূজা টেলিকম ও রবীন্দ্র টেলিকম নামে দুটি দোকানেই ঘটনা দুটি ঘটে। যদিও চোরের দল কিছু ব্যবস্থা করতে পারেনি। কারণ দোকানে সিসিটিভি ছিল। সবচেয়ে বড় প্রশ্ন ওই জায়গায় ঝাড়গ্রাম জেলাশাসক, কোর্ট চত্বরের মত দুটি গুরুত্বপূর্ণ জায়গা সহ অদূরেই পুলিশ কর্তাদের বাংলো রয়েছে। তা সত্ত্বেও কিভাবে সকলের নজর এড়িয়ে চোরের দল একাজ করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চুরি করতে না পারলেও ছাদ ভেঙে ফেলার ফলে বৃষ্টির জল দোকানে ঢুকে দোকানের নানা সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে এহেন ঘটনায় যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago