শনিবার নদীতে স্নান করতে গিয়ে লালগড়ে মৃত্যু হল এক গৃহবধূর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার নদীতে স্নান করতে গিয়ে লালগড়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতের নাম মল্লিকা দণ্ডপাট। বছর চৌত্রিশের গৃহবধূর শ্বশুরবাড়ি ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে। পরিবার মারফত জানা গিয়েছে, গৃহবধূটির বাপের বাড়ি লালগড় ব্লকের বেলাটিকরিতে। লকডাউনের আগে তিনি শরীর অসুস্থ থাকার জন্য বাপের বাড়িতে এসেছিলেন। লকডাউন শুরু হওয়ার পর শ্বশুরবাড়িতে আর ফিরে যাননি। স্বামী দিনমজুরের কাজ করেন এবং বাড়িতে তিনজন ছেলেমেয়ে রয়েছে। এদিন সকালে কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে পড়ে যান। ঝাড়গ্রাম জেলা হাসতাপালে নিয়ে এলে তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে ওই গৃহবধূ হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার জেরেই এদিন মারা যান বলে চিকিৎসক জানিয়েছেন।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago