শনিবার তিন ঘন্টা ঝাড়গ্রামে রাজ্য সড়ক অবরোধ করল বিজেপি নেতা-কর্মী সমর্থকরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে ঝাড়গ্রাম পাঁচ নম্বর রাজ্য সড়কে অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকরা। শনিবার সকাল ১০টা নাগাদ ঝাড়গ্রাম ব্লকের লোধাসুলি তে ঝাড়গ্রাম জেলা বিজেপির সম্পাদক সঞ্জিত মাহাত এর নেতৃত্ব পথ অবরোধ করে বিজেপি কর্মী-সমর্থকরা। এর ফলে অবরুদ্ধ হয়ে যায় রাজ্য সড়ক, রাস্তার দু’পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যায় যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি, এই অবরোধের জেরে সাধারণ মানুষদেরকে ভোগান্তির শিকার হতে হয়। অবরোধকারীদের দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনায় যোগ্য ব্যক্তিদের বাড়ি না দিয়ে যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তাদের নাম নথিভুক্ত করা হয়েছে, এছাড়া চাষীরা তাদের সঠিক দামে নিজেদের ধান বিক্রি করতে পারছেনা দুটি জায়গাতে সম্পূর্ণ দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। বিজেপির ঝাড়গ্রাম জেলা সম্পাদক সঞ্জিত মাহাতো বলেন ঝাড়গ্রাম ব্লকের যেখানে যেখানে বিজেপি পরিচালিত প্রধান রয়েছে সেখানেই বিডিও ম্যাডাম দুর্নীতি করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকার ক্ষেত্রে আমরা চাইছি এই তালিকা পুনরায় যাচাই করে তৈরি করা হোক এবং সেখানে যোগ্য ব্যক্তিরা স্থান পাক, তাই আমরা আজ এই রাজ্য সড়ক অবরোধ করেছি।’ অবরোধ শুরু হওয়ার আধঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় ঝাড়্গ্রাম থানার পুলিশ কিন্তু তাতেও অবরোধকারীরা অবরোধ না তুললে, অবশেষে ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিতিত হন এবং অবরোধকারীদের দাবি মেনে নেওয়ার পর দুপুর দেড়টা নাগাদ এই অবরোধ উঠে যায়।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago