শক্তিশালী হল ভারতের আকাশ পথ, ৩৭টি অত্যাধুনিক এল US বোয়িং থেকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দফায় দফায় আলোচনার পর বেশ খানিকটা পিছু হটেছে চিনা সেনা৷ তবে গালওয়ান উপত্যকা থেকে চিনা সেনাবাহিনী পিছু হটলেও বেজিংয়ের উপর নতুন করে বিশ্বাস রাখতে নারাজ ভারত৷ ভারতের মাটি থেকে সরছে চিনের উপর নজরদারি৷ এবার লাদাখ সীমান্ত সংঘাতের আবহে আরও বেশি শক্তি সঞ্চয় করে বেজিংয়ের উপর চাপ বাড়ানোর নয়া কৌশল নিল ভারত৷ সীমান্ত সংঘর্ষের উত্তেজনার মাঝে আকাশ যুদ্ধেও আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত৷ ২২টি অ্যাপাচি ও ১৫টি চিনুক কপ্টার পেল ভারতীয় বায়ুসেনা৷মোট ৩৭টি অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠাল ইউএস বোয়িং৷ ভারত-চিন সীমান্ত সংঘাতের আবহে ভারতীয় বায়ুসেনাকে শক্তিশালী করতে বেশকিছু সরঞ্জাম কেনার পক্ষে সম্মতি দিয়েছিল কেন্দ্র৷ চিনকে মোক্ষম জবাব দিতে এবার রাশিয়ার কাছ থেকে নতুন ভার্সানের ২১টি মিগ-২৯ এবং ১২টি সুখোই এসইউ-৩০ এমকেআই এয়ারক্রাফ্ট কিনতে চলেছে নয়াদিল্লি৷ এছাড়াও আপগ্রেড করা হবে বায়ুসেনার হাতে থাকা আরও ৫৯টি মিড-২৯ জেটকে৷ ইতিমধ্যেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিসিএ৷ এই কাউন্সিলের চেয়ারম্যান হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ কাউন্সিলে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। রয়েছেন তিন বাহিনীর সেনা প্রধানও৷
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, রাশিয়ার কাছ থেকে ২৯টি মিগ-২৯ কেনা এবং আধুনিকীকরণের জন্য খরচ হবে আনুমানিক ৭,৪১৮ কোটি টাকা৷ অন্যদিকে, যে ১২টি সুখোই ফাইটার জেট বা এসইউ-৩০ এমকেআই এয়ারক্রাফ্ট কেনা হচ্ছে, তার আধুনিকীকরণ হবে ভারতের মাটিতেই। হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড বা হ্যাল এই আপগ্রেডেশনের কাজ করবে। এই প্রকল্পের জন্য ব্যয় হবে ১০,৭৩০ কোটি টাকা। ভারতীয় বায়ুসেনার হাতে এখন যত রকমের যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা সুখোই-৩০ মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডাবল ইঞ্জিন মাল্টিরোল এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেটগুলির অন্যতম হল সুখোই। ২০০২ সাল থেকে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে সুখোই ফাইটার জেট। বর্তমানে রাশিয়ার সুখোই এয়ারক্রাফ্ট আধুনিকীকরণের কাজ করছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। কিছু দিন আগে শোনা গিয়েছিল রাশিয়া নাকি খুব কম সময়ের মধ্যে ভারতের হাতে সুখোই এসইউ-৩০ এবং মিগ-২৯ ফাইটার জেট তুলে দিতে প্রস্তুত৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন উত্তেজনার মাঝে রাশিয়ার সঙ্গে এই চুক্তিতে স্বভাবতই স্নায়ুচাপ বাড়ছে চিনের৷ খুব শীঘ্রই সুখোই ও মিগ-২৯ ভারতে পাঠাবে হবে বলে জানিয়েছে মস্কো৷

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago