শক্তিবৃদ্ধি করে পশ্চিমবঙ্গ থেকে ৩৫০ কিমি দূরে বুলবুল, শনিবার সারাদিন ভারী বৃষ্টি, মাঝরাতের পর ঝড়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- আরও শক্তিশালী হয়ে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। শুক্রবার রাত ১০ টায় আবহাওয়া দফতরের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ওড়িশার পারাদ্বীপ থেকে ২২০ কিমি এবং এ রাজ্যের সাগর থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে বুলবুল। শুক্রবার সকাল থেকে ঘণ্টায় ১২ কিমি বেগে এগোচ্ছিল বুলবুল, কিন্তু বিকেলের পর তা বেড়ে হয়েছে ঘণ্টায় ১৭ কিমি।
পূর্বাভাস মতোই শনিবার ভোররাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বেলা যত গড়াবে ততই বৃষ্টি বাড়বে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোররাতের মধ্যে যে কোনও সময় ওড়িশা এবং সাগরে আছড়ে পড়তে পারে বুলবুল। ঝড়ের গতিবেগ ঘণ্টায় হতে পারে সর্বোচ্চ ১৩৫ কিমি। যার জেরে শনিবার সারাদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বিশেষ করে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং হাওড়া, হুগলিতে ভারী বফ্রিষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 day ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 day ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago