লোধা-শবরদের সামাজিক মানোন্নয়নের জন্য ‘চুনী কোটাল স্মৃতি সম্মাননা-২০১৯’ পুরস্কার পেলেন মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহাশীষ মাহাত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লোধা-শবরদের সামাজিক মানোন্নয়নের জন্য ‘চুনী কোটাল স্মৃতি সম্মাননা-২০১৯’ পুরস্কার পেলেন মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহাশিষ মাহাত। শুক্রবার বিকেলে কলকাতার কলেজ স্ট্রিট বইচিত্র সভাগৃহে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক নলিনী বেরা, সাহিত্যিক অর্ণব সাহা, চেম্বার অব কমার্স এর মেদিনীপুরের সভাপতি চন্দন বসু, বিশিষ্ট শিক্ষাবিদ বিবেকানন্দ চক্রবর্তী প্রমুখ। প্রথম শবর গ্র্যজুয়েট মহিলা চুনী কোটাল স্মৃতি পুরষ্কার মহাশীষ মাহাতোর হাতে তুলে দেন চন্দন বসু। পুরস্কার পেয়ে মহাশীষ মাহাত বলেন,‘আমাদের সমাজে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীর মধ্যে লোধা-শবররা একটি সম্প্রদায়। অতি সাধারণ জীবন-যাপন করা লোধা-শবরদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য আমার গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে নানা কাজ করে চলেছি। এই সম্মান আমাকে আরো অনুপ্রেরনা জোগাবে কাজ করার চলার পথে।’ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চুনী কোটাল স্মৃতি ট্রাস্টের সম্পাদক তথা চুনী কোটালের আত্মীয় মৃণাল কোটাল।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago