লোকাল ট্রেন চালুর দাবিতে সই সংগ্রহ অভিযান জলপাইগুড়িতে এসইউসিআই ‘র

জেএনএফ ওয়েব ডেস্ক:- লোকাল ট্রেন চালুর দাবিতে সই সংগ্রহ অভিযান জলপাইগুড়িতে এসইউসিআই ‘র। দীর্ঘদিন ধরে হলদিবাড়ি , জলপাইগুড়ি, শিলিগুড়ি, এনজিপি পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ। এতে সমস্যায় সাধারণ মানুষ। হলদিবাড়ী -শিলিগুড়ি জংশন লোকাল ট্রেন অবিলম্বে চালু , পুনরায় তিস্তা- তোর্সা এক্সপ্রেসের তিস্তা অংশকে অবিলম্বে হলদিবাড়ী স্টেশন থেকে চালু , দার্জিলিং মেলের অংশ বিশেষ করে পূর্বের ন‍্যায় হলদিবাড়ী স্টেশন থেকে করতে হবে ও কয়েকটি বগি বৃদ্ধির দাবিতে রাস্তায় নামলো জলপাইগুড়ি এস ইউ সি আই শহর লোকাল কমিটি। বৃহস্পতিবার শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে ট্রেন পরিষেবাকে বেসরকারি করণ করার প্রতিবাদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ শুরু করলেন দলের নেতাকর্মীরা। এসইউসিআই এর শহর লোকাল কমিটির সদস্য সুজয় লোধ বলেন, হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি হয়ে এনজেপি পর্যন্ত যে লোকাল ট্রেন চলত বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে দার্জিলিং মেলের তিনটি বগি দেওয়া হত হলদিবাড়ি থেকে সেটাও তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন । এর প্রতিবাদে আন্দোলন চলবে । এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সুজয় লোধ, দেবাশীষ সরকার , ঝর্না রায় , শ‍্যামল দাস সহ অন্যান্যরা ।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

6 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

9 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago