লোকসভা ভোট সাত দফায়, শুরু ১১ এপ্রিল, ফল ঘোষণা ২৩ মে

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- অপেক্ষার অবসান। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। রবিবার বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, এ বার লোকসভা ভোট হবে সারা দেশে সাত দফায়। ভোট শুরু হবে ১১ এপ্রিল। ভোট গণনা হবে ২৩ মে।

মোট ৭ দফায় ২০১৯ লোকসভা ভোট হবে। ভোট শুরু ১১ এপ্রিল। ওই দিন প্রথম দফার ভোট। ১৮ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ২৩ এপ্রিল তৃতীয় দফার ভোট। ২৯ এপ্রিল চতুর্থ দফার ভোট। ৬ মে পঞ্চম। ১২ মে ষষ্ঠ দফা ও ১৯ মে সপ্তম ও শেষ দফার ভোট।

প্রথম দফায় ২০ রাজ্যের ৯১টি আসনে ভোট। দ্বিতীয় দফায় ১৩ রাজ্যের ৯৭টি আসনে ভোট। তৃতীয় দফায় ১৪ রাজ্যের ১১৫টি আসনে ভোট। চতুর্থ দফায় ৯ রাজ্যের ৭১টি আসনে ভোট। পঞ্চম দফায় রাজ্যের আসনে ভোট। ষষ্ঠ দফায় ৭ রাজ্যের ৫৯টি আসনে ভোট। সপ্তম ও শেষ দফায় ৮ রাজ্যের ৫৯টি আসনে ভোট।

ভোট গণনা হবে ২৩মে, ২০১৯। ওইদিনই জানা যাবে ভারতের শাসনভার আগামী ৫ বছরের জন্য কোন দলের হাতে থাকবে।

সব রাজ্যেই ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। সব ভোট কেন্দ্রে থাকবে ভিভি প্যাট। ইভিএমে থাকবে প্রার্থীর ছবি।

আগামী ৩ জুন শেষ হবে চলতি লোকসভার মেয়াদ। তার আগেই ভোট পর্ব ও গননার কাজ শেষ করতে হত নির্বাচন কমিশনকে। ২০১৪-র লোকসভা ভোটের দিনক্ষণ সেই বছর ৫ মার্চ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

ভোটের দিন ঘোষণার আগে বিভিন্ন রাজ্যের বিভিন্ন বোর্ডের পরীক্ষা ও বিভিন্ন রাজ্যের ধর্মীয় অনুষ্ঠান, এমনকি আবহাওয়ার কথা মাথায় রেখেই ভোটের দিন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের হেল্প লাইন নম্বর ১৯৫০।

৩ বছরের বেশি সময় ধরে যে সমস্ত পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা একই জায়গায় আছে তাদের অন্য জায়গায় বদলি করতে পারে নির্বাচন কমিশন।

লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওডিশা, সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনও একসঙ্গে হবে। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই রবিবার থেকেই চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। পুলিশ প্রশাসন চলে গেল নির্বাচন কমিশনের হাতে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago