লিচুপাকড়িতে তিন চাকা গাড়ি ও লড়ির সংঘর্ষ,মৃত্যু ২ আহত আরও ১

জেএনএফ ওয়েব ডেস্ক :-শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের লিচুপাকড়িতে তিন চাকা গাড়ি ও লড়ির সংঘর্ষ। এই ঘটনায় মৃত্যু দুজনের আহত আরও একজন। মৃতদের নাম সাধরু সিংহ(৫০),দিলীপ বর্মন(৩৫) এবং আহতের নাম গোবিন্দ বর্মন। তিনজনই খড়িবাড়ির বাঞ্চাভিলা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে প্রত্যেকে দিনের মতো এদিন ভোরবেলাও কলার মোচা বিক্রি করার জন্য কলার মোচা নিয়ে তিন চাকা গাড়ি করে তিনজন লিচুপাকড়ি হাটে যাচ্ছিল। ঠিক সেই সময় ফুলবাড়ির দিক থেকে একটি লড়ি ঘোষপুকুরের দিকে আসছিল। এরপর লিচুপাকড়ি এলাকায় তিন চাকা ও লড়িটি সংঘর্ষ হয়। এবং ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের আহত হন আরও একজন। এরপর ঘটনাস্থল থেকে লড়িটি চম্পট দেয়। স্থানীয়রা তরীঘরী খবর দেন পুলিশকে। এই পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়। এবং আহতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। যদি গোটা ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago