লালগড়ে দলীয় প্রার্থীকে নিয়ে রবিবাসরীয় প্রচার করলেন তৃনমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অবশেষে দলীয় প্রার্থীর প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। রবিবাসরীয় প্রচারে দেখা গেল লালগড় বাজারে রবিবার ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাঁওতালি সিনেমার অভিনেত্রী বিরবাহা হাঁসদাকে। প্রচারে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিরবাহা হাঁসদা, তৃনমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, বিনপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল মাহাতো সহ দলের অন্যান্য নেতৃত্বরা। ছত্রধর মাহাতো বলেন,’রাজ্যে মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় আসার পর লালগড়ে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার পর কোন সরকার এতো উন্নয়ন করেনি। তাই উন্নয়নকে হাতিয়ার করে তিনি নির্বাচনে প্রচার শুরু করেছেন।’ ছত্রধর মাহাতো আরো বলেন,’ বিজেপি হিংসার রাজনীতি শুরু করেছে। তাই তৃণমূল কংগ্রেসকে এবারও জঙ্গলমহলের মানুষ সমর্থন করবে। শুধু বাংলা থেকে নয় ভারত বর্ষ থেকে বিজেপি আগামী দিনে উৎখাতের হবে। তাই তিনি শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী বীরবাহা হাঁসদাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান।’ সেই সঙ্গে তিনি বলেন যারা নেতাই গণহত্যা কাণ্ড ঘটিয়েছে তাদের কে সঙ্গে নিয়ে সেই নেতাই গণহত্যায় নিহত শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন বিজেপি প্রার্থী। তাই বাম কংগ্রেস জোটের প্রার্থী এবং বিজেপি প্রার্থীকে জঙ্গলমহল এর মানুষ এবার ভোট দেবে না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী বিরবাহা হাঁসদা বলেন প্রচারে মানুষের কাছে ভালো সাড়া পাচ্ছি। মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয় বার মুখ্যমন্ত্রী করার জন্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাকে ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন লালগড় এর মানুষ বলে তিনি জানান। তিনি আরো বলেন যে আমার বাবা-মা বিধায়ক ছিলেন। তাই বাবা-মায়ের কাছ থেকে আমি মানুষের জন্যকাজ করার জন্য অনেক কিছু শিখেছি। তাই মানুষের কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। তৃণমূল কংগ্রেস আমাকে প্রার্থী করেছে ।তাই এই এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই এলাকার উন্নয়নের কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তাকে ভোট দেওয়ার আবেদন জানান।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago