লালগড় থানার মালখানা ঘর থেকে ‘উধাও’ ১৮টি বন্দুক! গ্রেফতার সাব-ইনসপেক্টর সহ মোট চার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লালগড় থানার মালখানা ঘর থেকে ‘উধাও’ ১৮টি বন্দুক! গ্রেফতার সাব-ইনসপেক্টর সহ মোট চারজন। এহেন কাণ্ড সামনে আসতেই রীতিমত শোরগোল পড়েছে জেলার পুলিশ মহলে। ঘটনার কথা লালগড় থানার অফিসাররা জানতে পারেন গত ১৬ জানুয়ারি। সাব-ইনসপেক্টর বিশ্বজিৎ পাঁজা মালখানা ঘরের দায়ীত্ব নিতে গিয়ে দেখেন, মালখানা ঘরের ১৮টি বন্দুক নেই। লালগড় থানায় আগে মালখানার দায়িত্বে ছিলেন সাব-ইনসপেক্টর তারাপদ টুডু। তারাপদ এই মুহূর্তে জামবনি থানায় কর্মরত ছিলেন। গত ২১ তারিখ মঙ্গলবার লালগড় থানায় এনিয়ে মামলা রুজু হওয়ার পরই তদন্তে নেমে পুলিশ সাব-ইনসপেক্টর তারাপদ টুডু, লালগড় থানার এনভিএফ কর্মী লক্ষীরাম রাণা এবং বিনপুর থানার অন্তর্গত সুধাংশু সেনাপতি ও দিলীপ সেনাপতিকে গ্রেফতার করে। তারাপদের বাড়ি পুরুলিয়া জেলার পাথরটিকরি গ্রামে আর এনভিএফ লক্ষীর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কোতয়ালিতে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে ৪০৯ (সরকারি অফিসারের বিরুদ্ধে সরকারি সম্পত্তি তছরূপের অভিযোগ) এবং ১২০বি (ষড়যন্ত্র) নম্বর ধারায় মামলা রুজু করে। বুধবার ধৃত চারজনকেই ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago