
জেএনএফ,লালগড়: বুধবার ২৬ শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এলাকার মানুষজনকে মাদকদ্রব্য থেকে দূরে থাকার বার্তা দেওয়ার জন্য এদিন সকালে লালগড় থানার পক্ষ থেকে লালগড় এলাকায় মাদক বিরোধী সচেতনতামূলক পদযাত্রা করা হয়। এদিনের এই পদযাত্রায় অংশগ্রহণ করেন লালগড় কলেজের এনএসএস ডিপার্টমেন্টের পড়ুয়ারা, লালগড় থানার পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং লালগড় থানা এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যরা। লালগড় থানা থেকে পদযাত্রা শুরু হয়ে লালগড় বাজার পরিক্রমা করে পুনরায় লালগড় থানাতেই পদযাত্রা শেষ হয়। এদিনের সচেতনতামূলক পদযাত্রায় নেতৃত্বে ছিলেন লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় সহ লালগড় থানার অন্যান্য পুলিশ অফিসাররা। পদযাত্রার মাধ্যমে লালগড় বাজারে পথ চলতি সাধারণ মানুষকে মাদকদ্রব্য থেকে দূরে থাকার জন্য সচেতন করা হয় । মাদকদ্রব্যের ক্ষতিকারক দিক গুলি তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে। লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় বলেন,”আজ ২৬ শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদকদ্রব্য থেকে সাধারণ মানুষ জনকে দূরে থাকার বার্তা দেওয়ার জন্য আজ লালগড় থানার পক্ষ থেকে লালগড় বাজার এলাকায় সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রার পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষকে মাদকদ্রব্য থেকে দূরে থাকার জন্য সচেতন করা হচ্ছে”।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…