জে এন এফ ওয়েব ডেস্ক : লাইলোনের ঘুড়ির সুতোয় কেটে গিয়ে গুরুতর আক্রান্ত হলো এক কৃষক অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল তিনি। লাইলনের সুতোর ধারে থুতনিতে কেটে গিয়ে পড়ল এগারোটি সেলাই, গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে শয্যাশায়ী কৃষক। ঘটনাটি শান্তিপুর ফুলিয়া চটকাতলা এলাকায়, জানা যায় শান্তিপুর ঘোড়ালিয়ার ঘোষপাড়ার বাসিন্দা শিব প্রসাদ ঘোষ একজন কৃষক। ফুলিয়া বাজার থেকে আম বিক্রি করে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন ঠিক তখনই ফুলিয়া চটকাতলা এলাকার রাস্তার উপর দিয়ে একটি লাইলনের ঘুড়ির সুতো রাস্তার উপরেই গাছে বেঁধে টান টান হয়েছিল। শিবপ্রসাদ ঘোষ বাইক চালাচ্ছিলেন লক্ষ্য না করায় ওই লাইলনের ঘুড়ির সুতো টি শিব প্রসাদ ঘোষের থুতনিতে লাগে তৎক্ষণাৎতোক সুতোতে ধারে ঠোঁটের একাংশ কেটে ঝুলে পড়ে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে কৃষক শিব প্রসাদ ঘোষ সেই অবস্থাতেই তিনি বাড়িতে গিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যায় চিকিৎসার জন্য। সেখানে তার ঠোটের নিচের এক অংশে প্রায় ১১ টি সেলাই পড়ে যদিও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় কৃষক। গত এক বছর আগেও এই একই ঘটনায় শান্তিপুরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ থেকে পশুপাখি এই লাইলনের ঘুড়ির সুতোয় আক্রান্ত হয়েছে এবং বেশ কয়েকটি পশু পাখিও মারা গেছে। লাইলনের ঘুড়ির সুতো বেচাকেনার বিরুদ্ধে রাস্তায় নামতে দেখা গেছে একাধিক সামাজিক সংগঠনের সদস্যদের এছাড়াও প্রশাসনের পক্ষ থেকেও করা হয়েছিল একাধিকবার সচেতনতা প্রচার। কিন্তু আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে এখনো এই অবৈধ চাইনা লাইলনের ঘড়ির সুতোর কারবার। আজ একই ঘটনায় আবারো শান্তিপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাইকিং প্রচার এর মাধ্যমে শান্তিপুরের বিভিন্ন এলাকায় সচেতনতা প্রচার অভিযান করে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে কৃষক শিব প্রসাদ ঘোষ, পাশাপাশি শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও অবৈধ লাইলনের ঘুড়ির সুতো বন্ধের দাবিতে শান্তিপুর থানায় একটি ডেপুটেশন জমা দেবে বলে জানা যায়।
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…