লরি চালকের বুদ্ধিমত্তার কারণে প্রাণে বাঁচলেন এক টোটো চালক সহ পাঁচজন যাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নদীয়ার কৃষ্ণনগর পান্থ তীর্থ এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন দুপুরে পান্থতীর্থ এলাকায় দশ টাকার পাথর বোঝাই একটি চলন্ত লরির সামনে হঠাৎ করে চলে আসে পাঁচ জন যাত্রী সহ একটি টোটো। সেই মুহূর্তে টোটো টিকে বাঁচাতে গিয়ে লরি চালক গাড়ির অভিমুখ পরিবর্তন করলে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকানে ধাক্কা মারে। যদিও সেই সময়ে মালিক দোকানে না থাকার কারণে কোনরকম হতাহতের ঘটনা ঘটেনি। তবে লরির ধাক্কায় দোকানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। সেই মুহূর্তে লরির চালক যদি চলন্ত গাড়ি টির গতি মুখ পরিবর্তন না করতেন তাহলে হয়তো পাঁচজন জলজ্যান্ত মানুষের জীবনহানির ঘটনা ঘটতে পারতো বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। লরি চালকের উপস্থিত বুদ্ধির কারণে পাঁচটি জীবন আজ রক্ষা পেল বলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে লরি চালককে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরে তার স্বাভাবিক হয়ে যায়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…