লন্ডনে ‘নারা-এ-তকবির আর আল্লাহ-হু-আকবর” ধ্বনি তুলে ভারতীয়দের উপর আইএসআই মদতপুষ্ট জঙ্গিদের হামলা

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সমর্থিত খালিস্তানি জঙ্গিরা ব্রিটেনে ভারতীয়দের উপর হামলা করে। ব্রিটিশ ভারতীয়রা শনিবার লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে প্রদর্শন করার সময় এই হামলা হয়। হামলাকারীরা মাথায় পাগড়ি পরে ‘নারা-এ-তকবির আর আল্লাহ-হু-আকবর” এর স্লোগান দিচ্ছিল।

পাওয়া তথ্য অনুযায়ী হাই কমিশনের সামনে কাশ্মীরি আর খালিস্তানি সমর্থকেরা ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল, আরেকদিকে এক দল ভারতীয়রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে স্লোগান দিচ্ছিল। আর সেই সময় দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, ব্রিটেনের কাশ্মীরি আর খালিস্তানি সমর্থক সংগঠন আর মোদীর সমর্থনে জমায়েত হওয়া মানুষদের মধ্যে সংঘর্ষের পর এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।

কাশ্মীরি আর খালিস্তানি সমর্থক সংগঠন ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল, আর একদল ভারতীয়রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে আওয়াজ তুলছিল। ওভারসিজ পাকিস্তানি ওয়েলফেয়ার কাউন্সিল এবং শিখ ফর জাস্টিস (খালিস্তানি) সংগঠন দের সাথে ব্রিটেন ফ্রেন্ডস অফ ইন্ডিয়ার সমর্থকদের সংঘর্ষ বেঁধে ছিল সেখানে।

মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেফতার করা ব্যাক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হবেনা। দুই দলের সংঘর্ষে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এই ঘটনার ভিডিও আর ফটো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। হাই কমিশনের বাইরে শান্তিপূর্ণ ভাবে প্রদর্শন করা মানুষগুলো জানায় যে, বিরোধী গোষ্ঠীরা ইচ্ছে করে আমাদের উপর হামলা করে আমাদের দমাতে চেয়েছিল।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago