লকডাউনে কর্মহীন কীর্তন ও বাউল শিল্পীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল নবদ্বীপের চিন্তামণি কুঞ্জ

জেএনএফ ওয়েব ডেস্ক : লকডাউনে কর্মহীন কীর্তন ও বাউল শিল্পীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল নবদ্বীপের চিন্তামণি কুঞ্জ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম ভূমি নবদ্বীপ ধাম তীর্থস্থান হওয়ার সুবাদে এই অঞ্চলে বসবাস করেন বহু কীর্তন বাউল শিল্পী। দীর্ঘ লকডাউনের জেরে ধর্মীয় স্থান গুলিতে ধর্মীয় অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমানে তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। যার ফলে অভাবের তাড়নায় দুর্বিষহ ভাবে দিন কাটাতে হচ্ছে ওই সব কীর্তন বাউল সংগীতের সাথে জড়িত শিল্পীদের পরিবারগুলোকে। মূলত সেইসব অসহায় শিল্পীদের কথা মাথায় রেখে শনিবার দুপুরে নবদ্দীপ বউ বাজার সংলগ্ন চিন্তামণি কুঞ্জ মন্দির প্রাঙ্গণ থেকে একশো জন শিল্পী পরিবারের হাতে তুলে দেওয়া হল ডাল, সোয়াবিন, তেল, নুন, সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।এইদিনের বিতরণী অনুষ্ঠানে চিন্তামণি কুঞ্জ মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভা প্রশাসক বিমান কৃষ্ণ সাহা ও জাতীয় শিক্ষক তথা বিশিষ্ট সাংবাদিক বিজন কুমার সাহা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভয়াবহ এই করোনা আবহে আগামী দিনেও কর্মহীন শিল্পীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে চিন্তামণি কুঞ্জ বলে এই দিন জানান মন্দিরের অন্যতম কর্ণধার তথা সেবক কৃষ্ণেন্দু চক্রবর্তী।

Recent Posts

রাস্তা আটকে রামলাল

ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…

8 hours ago

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago