লকডাউনে ‘অবৈধ’ প্রেস স্টিকার লাগানো গাড়ি ঘুরছে ঝাড়গ্রাম জেলায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনে যাতায়াতের ক্ষেত্রে ছাড় রয়েছে সংবাদমাধ্যমের। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে নেমে পড়েছে একশ্রেণির অসাধু চক্র। সংবাদমাধ্যমের ‘অবৈধ’ প্রেস স্টিকার লাগিয়ে ঝাড়গ্রাম জেলায় ঘুরে বেড়াচ্ছে দু’ চাকা ও চার চাকার গাড়ি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, রেড জোন থেকে আসা অনেক গাড়ি ‘অবৈধ’ প্রেস স্টিকার লাগিয়ে সহজেই ফাঁক গলে ঢুকে পড়ছে গ্রীণ জোন ঝাড়গ্রাম জেলায়। বাস্তবে দেখা যাচ্ছে ওই গাড়ি গুলিতে কোন সংবাদমাধ্যমের কর্মীরাই নেই। মোটর সাইকেল ও চার চাকার মারুতি গাড়িতে করে বিভিন্ন সংবাদমাধ্যমের নাম ‘ভাঙিয়ে’ ঢুকে পড়ছে জেলায়। বাস্তবে তাঁরা কি করতে আসছেন? আর কোথায় যেতে চাইছেন? তা নিয়েও ধোঁয়াশা বা কথাবার্তায় অসংলগ্ন বেশ কয়েকবার ধরা পড়েছে শহরে পুলিশের নাকা চেকিং এ। শহরের পাঁচমাথা মোড়ে এমনই একটি ‘অবৈধ’ প্রেস স্টিকার লাগানো মোটর সাইকেল এবং সারদাপীঠ মোড়ে একটি মারুতি গাড়ি আটক করেছিল পুলিশ। জানা গিয়েছে, মারুতি গাড়িটি বারাসত থেকে এসেছিল। গাড়ির ভেতরে কি ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে! যদিও মারুতি গাড়িটিকে জেলায় ঢুকতে না দিয়ে লোধাশুলির দিকে ঘুরিয়ে দিয়ে ছিলেন পুলিশ কর্মীরা। কিন্তু ওই গাড়িটি বালিভাষা বা লোধাশুলিতে পুলিশের নাকা চেকিং এড়িয়ে কিভাবে জেলা শহরের মধ্যে ঢুকে পড়েছিল তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনকি কোন সংবাদ পত্রিকা বা বৈদ্যুতিক চ্যানেলের সঙ্গে যুক্ত নয় এমন অনেকেই সংবাদমাধ্যমের ‘মিথ্যে’ পরিচয় দিয়ে সরকারি কর্তাদের কাছে ‘নিজেদের স্বার্থে’ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অপব্যবহার করছে।

ছবিটি প্রতীকী

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

6 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

1 week ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

1 week ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

1 week ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

1 week ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

1 week ago