লকডাউনের মাঝে অকাল প্রয়াণ তৃণমূল নেতা তথা ফুটবলার বুদ্ধেশ্বর টুডুর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনের মাঝে অকাল প্রয়াণ তৃণমূল নেতা তথা ফুটবলার বুদ্ধেশ্বর টুডুর। শুক্রবার রাতে তিনি প্রয়াত হন। গিধনী স্পোটিং ক্লাবের সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িত ছিলেন ফুটবলার বুদ্ধেশ্বর টুডু। বামবিরোধী রাজনীতিতে তাঁর হাতেখড়ি। প্রথমে ঝাড়খণ্ড পার্টি এবং পরবর্তী কালে তৃণমূলে যোগ দেন বুদ্ধেশ্বর টুডু। জামবনি পঞ্চায়েত সমিতির সভাপতির পাশাপাশি পরবর্তী কালে তিনি অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদের সদস্য ছিলেন। শুধু তাই নয় সেবাভারতী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতিতে তিনি রাজ্য সরকারের মনোনীত সদস্যও ছিলেন। রাজনৈতিক নেতা থেকে তিনি বেশি পরিচিত ছিলেন ফুটবলার হিসেবে। ফুটবলের দূরন্ত গতি মাঠে এক নামে সবাই চিনতেন বুদ্ধশ্বেরকে। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক ব্যাধিতে ভুগছিলেন। তারপর গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেন। ঝা়ডগ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানায়।
ছবি : ফেসবুক থেকে প্রাপ্ত

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago