
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- গতবছর ১৩ এপ্রিল মেদিনীপুর সদর ব্লকের বাগঘরায় রহস্যজনকভাবে জঙ্গলে আসা রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করা হয়। শুক্রবার মৃত রয়েল বেঙ্গল টাইগারের তদন্তে আসেন ভারত সরকারের ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির পূর্বাঞ্চলের আইজি ডব্লু লংবাহ। তার সঙ্গে ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল শক্তিশঙ্কর দে।বাঘের মৃত্যুর পরেই গোটা ঘটনার তদন্ত শুরু করে বনদপ্তর।তবে এক বছরেরও বেশি সময় কেটে গেলেও এখনো পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পরেই এবিষয়ে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল টাইগার কনজারভেটিভ অথরিটি রাজ্যের বক্তব্য তলব করে। রাজ্য বনদপ্তর সে বিষয়ে উত্তর দিলেও তাতে সন্তুষ্ট হয়নি এনটিসিএ।বাগঘরা গ্রামে গিয়ে বাঘ মৃত্যুর স্থান ঘুরে দেখেন। বেশ কয়েক ঘণ্টা ধরে ওই এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ ও ঘটনাস্থল পরীক্ষা করেছেন তারা। এদিন আইজি ডাবলু লাংবাহ বলেন- “বাঘ মৃত্যুর ঘটনা নিয়ে বনদপ্তর যে সমস্ত রিপোর্ট জমা দিয়েছেন সেগুলো নিয়ে আমরা ঘটনাস্থল মিলিয়ে দেখার জন্য এসেছি। সমস্ত কিছু দেখার পরে কলকাতায় বনদপ্তর এর সঙ্গে আবার বৈঠক হবে।”প্রায় দেড় বছর পর বাঘ মৃত্যুর তদন্তে এলেন ভারত সরকারের কোনও প্রতিনিধি দল।তদন্তের জন্যে কথা বললেন স্থানীয়দের সঙ্গে।রাজ্যের তৎকালীন বনদপ্তর এর কর্তাদের সঙ্গে একটি বৈঠকে বসবেন তিনি।পুরো বিষয়টি খতিয়ে দেখে তিনি রিপোর্ট দেবেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকে। তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখার বিষয়।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…