রোমহর্ষক ব্যবসায়ী খুনের ঘটনা কলকাতায়, পরিদর্শনে মমতা

টাকা নিয়ে বিবাদের জেরে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের পর দেহ বস্তায় ভরে জলের ট্যাঙ্কের নিচে পুঁতে প্লাস্টার করে দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে। হাড়হিম করা এই ঘটনার সাক্ষী উত্তর ২৪ পরগনার নিমতা এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর,ওই ব্যবসায়ীর নাম ভব্য লাখানি।ব্যবসার সহযোগী অভিযুক্ত অনির্বাণ গুপ্তাকে ৫০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন ভব্য লাখানি। তার পর দীর্ঘদিন পেরলেও টাকা ফেরত পাননি। এদিকে টাকার জন্য স্বাভাবিক ভাবেই চাপ বাড়াতে থাকেন ভব্য। অবিলম্বে ওই যুবককে টাকা পরিশোধের কথা বলেন ব্যবসায়ী এসবের মাঝে সোমবার ভোররাতে ওই যুবক ব্যবসায়ীকে ফোন করে বলে খবর। তাঁকে ডেকে পাঠানো হয় টাকা ফেরতের নাম করে। ভোর তিনটেয় বাড়ি থেকে বের হন ভব্য লাখানি। এর পর তাঁর পরিবারের লোকেরা আর ব্যবসায়ীর হদিশ পাননি। বাধ্য হয়ে পরেরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরই তদন্তে নামে পুলিশ। ব্যবসায়ীর মোবাইলের শেষ টাওয়ার লোকেশন দেখা যায় দমদম। সেই সূত্র ধরেই অভিযুক্ত অনির্বাণকে গ্রেপ্তার করা হয়। এর পরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। খুনের পর দেহ লোপাটের জন্য ব্যাগে ভরে জলের ট্যাংকের নিচে প্লাস্টারের মাধ্যমে ঢেকে দেওয়া হয়। পুলিশ তদন্ত চালাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা শোনার সাথে সাথে সেই স্থানে গিয়ে ঘটনার নিন্দা করেন এবং সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

3 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

3 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

3 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago