রোডম্যাপ মানলে সুপার কাপ খেলবে আই লিগ ক্লাবগুলো

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সুপার কাপ নিয়ে জটিলতার মাঝেই আইএসএল-আই লিগকে একত্রিত করে আইএফএল মানে ইন্ডিয়ান ফুটবল লিগ করার প্রস্তাব দিল আইলিগ ক্লাবগুলোর সংগঠন। ফেডারেশনকে নয়া রোডম্যাপ দিল আই লিগের ক্লাব জোট। ক্লাবজোটের প্রস্তাবিত রোডম্যাপের ফলে লাভের মুখ দেখতে পারে ক্ষতির মধ্যে দিয়ে চলা আইএসএল ক্লাবগুলো,উপকৃত হতে পারে আই লিগ ক্লাবগুলো ও। আইএসএল-আই লিগের ২০দল নিয়ে ৯ মাস ধরে লিগের প্রস্তাব দেওয়া হয়েছে ফেডারেশনকে। থাকবে প্রোমোশন আর রেলিগেশন। প্রতি বছর দুটো করে দলের প্রোমোশন আর রেলিগেশন হবে। সব দলে চার জন করে বিদেশি থাকবে। কোনও দলকেই ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না। সব দল প্রতি বছরে ২ কোটি টাকা করে পার্টিশিপেশন ফি দেবে। ম্যাচের মার্কেটিং করে ৩২৫ কোটি টাকা তোলার পরিকল্পনা দেয়া হয়েছে এই রোডম্যাপে। সব দলকে দেওয়া হবে ১২ কোটি টাকা । ফেডারেশনকেও দেওয়া হবে বার্ষিক ৫০ কোটি টাকা। দ্বিতীয় ডিভিসনের ক্লাবগুলোকেও বার্ষিক ২ কোটি টাকা করে দেওয়া হবে। এখানেই শেষ নয়। রেলিগেটেড হয়ে যাওয়া দলগুলোকে অতিরিক্ত ২ কোটি টাকা করে দেওয়া হবে। রোডম্যাপ চেন্নাইয়ে ফেডারেশন সচিব কুশল দাসের হাতে তুলে দেন ক্লাব জোটের কর্তারা।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago