জেএনএফ ওয়েব ডেস্ক : এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম মনোজ ওঝা(৩২)। তাঁর বাড়ি কোচবিহার শহরের বিন্দেশ্বর কলোনি এলাকায়। গত রবিবার বিকেলে জ্বর ও শরীর ব্যাথা নিয়ে কোচবিহার এমজেএন মেডিক্যাল ও হাসপাতালে ভর্তি হয় মনোজ। করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু অক্সিজেন লেবেল কম থাকায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়। অভিযোগ আজ ভোর ৪ টা নাগাদ অক্সিজেন শেষ হয়ে গেলে নতুন সিলিন্ডার লাগানোর কোন কর্মী ছিলেন বলেই মনোজ ওঝার মৃত্যু হয়েছে।
মনোজের এক আত্মীয় রাজদ্বীপ গোস্বামী বলেন, “আমাদের ভিতরে ধুকতে দেওয়া হয় নি। দুজন আয়া মাসি রেখে ছিলাম। তাঁদের কাছ থেকেই জেনেছি। ভোরের দিকে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার পর হাসপাতালে সিলিন্ডার ছিল। কিন্তু তা লাগানোর কোন স্বাস্থ্য কর্মী ছিলেন না। কিন্তু সেই স্বাস্থ্য কর্মীকে পাওয়া যায় নি। চিকিৎসকরা ভগবান। অসুস্থ হয়ে মানুষ তাঁদের কাছেই কাছে আসে। কিন্তু এভাবে গাফিলতির জন্য কেউ যদি মারা যায়, সেটা মেনে নেওয়া যায় না।”বিষয়টি মেডিক্যাল কলেজের এমএসভিপিকেও লিখিত ভাবে অভিযোগ জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্য এক আত্মীয় বলেন, “এই ধরনের রোগীর ক্ষেত্রে দ্রুততার সাথে ব্যবস্থা নিতে হয়। কেন তা নেওয়া হয় নি। তা নিয়ে দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেছিলাম। তাঁদের দাবি,মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মী সংখ্যা কম। একজনকেই গোটা হাসপাতালে পরিষেবা দিতে হয়। আর সেই কারণেই এধরনের সমস্যা হচ্ছে। এব্যাপারে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে আরও অনেকের ক্ষেত্রে এমন সমস্যা হতে পারে।”
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false} জেএনএফ: ভোটের দিনক্ষন ঠিক হতেই পুলিশি টহলদারি চলছে ঝাড়গ্রাম জেলায় l কোন রকম খামতি রাখতে চাইছেনা জামবনি ব্লকlসেই চিত্র…
আজ ঈদের দিনে বড় আসন বনী ও জাহানপুর এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী অজিত মাহাতো মহাশয়