রেশন সামগ্রী সহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা

জেএনএফ ওয়েব ডেস্ক :- রেশন সামগ্রী পাচারের সময় দুই ব্যক্তিকে আটক করে রেশন সামগ্রী সহ ধৃত দুই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁশরাজা এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ, দুই ব্যক্তি ভুটভুটি গাড়িতে রেশন সামগ্রী নিয়ে আসাম রাজ্যের উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আর ঠিক তখনই স্থানীয় বাসিন্দারা সেই ভুটভুটি গাড়ি সমেত দুই ব্যক্তিকে আটক করে গ্রামবাসীরা। পরবর্তীতে বক্সিরহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রেশন সামগ্রী সহ ওই দুই ব্যক্তি কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ, বাঁশ রাজা এলাকায় তাঁজির উদ্দিন মিয়া নামে স্থানীয় ওই রেশন ডিলারের বেশ কিছুদিন ধরেই সরকারি রেশন খাদ্য সামগ্রী বাইরের রাজ্যে পাচার করছিলেন। কিন্তু সাধারণ মানুষ যখন এক সপ্তাহের মাল পরের সপ্তাহে নিতে যায় তখন সেই রেশন ডিলার তাদের মাল দিতে নাকচ করে দেয় তাহলে কিভাবে এতগুলি মাল সেই রেশন ডিলার বাইরে পাচার করছে সেটাই আমরা বুঝতে পারছি না। আমরা এর ন্যায় বিচারের দাবী রাখছি
যদিও এই ঘটনা প্রসঙ্গে রেশন ডিলার তাঁজির উদ্দিন মিঞা বলেন, আমি কোন রেশন সামগ্রী বিক্রি করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
ঘটনা প্রসঙ্গে বক্সিরহাট থানার ওসি শুভজিৎ ঝাঁ বলেন,দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ও জিজ্ঞাসাবাদ চলছে,এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago