রেশন সামগ্রী গ্রাহক দের কম দিয়ে রেশন সামগ্রী চাল,গম রেশন ডিলার বাইরে বিক্রির অভিযোগে চাঞ্চল্যকর ছড়ালো ইটাহারে


জেএনএফ ওয়েব ডেস্ক : রেশন সামগ্রী গ্রাহক দের কম দিয়ে রেশন সামগ্রী চাল,গম রেশন ডিলার বাইরে বিক্রির অভিযোগে চাঞ্চল্যকর ছড়ালো ইটাহারে। এদিন ঘটনাটি ঘটে ইটাহার থানার সুরুন এক অঞ্চলের ডাম ডলিয়া গ্রামে, জানা গেছে এলাকার রেশন ডিলার সামসুদ্দিন আহমেদ দীর্ঘ দিন ধরেই রেশন সামগ্রী প্রত্যেক গ্রাহক কে কম দেয়, এবং আজকে রেশন সামগ্রী  গমের বস্তা বাইরে বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ।, স্হানীয় বাসিন্দা আব্দুল মজিদ অভিযোগ এলাকার রেশন ডিলার সামসুদ্দিন আহমেদ আমাদের গ্রামের সাধারণ মানুষকে রেশন সামগ্রী যা পাওয়ার কথা গ্রাহকরা তাঁর থেকে ওজনে কম দিয়ে আসছে চাল,গম দীর্ঘ দিন ধরেই কম দিয়ে আসছে, কিন্তু আমাদের কথা কোন কণ’পাত করে নি, আজকে দেখা যাচ্ছে রেশন সামগ্রী  গম প্রায় ৪০ কুইন্টাল, রেশন ডিলার রেশন গোডাউন থেকে বের করে গাড়ি করে বাইরে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দিলে, গ্রামের বাসিন্দারা সেই রেশন সামগ্রী গাড়ি আটক করা হয়। এদিন ডাম ডলিয়া গ্রামে রেশন সামগ্রী গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে য়ায় ইটাহার থানার পুলিশ বাহিনী সহ ইটাহার ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক গন। অবশেষে পুলিশ প্রশাসন ও খাদ্য দপ্তরের তরফে গ্রাম বাসিন্দাদের আশ্বস্ত করে ও  রেশন সামগ্রী গম বোঝাই গাড়ি আটক করে ইটাহার থানায় নিয়ে যায় পুলিশ। ইটাহার ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক সঞ্জিব দা বলেন বিষয়টি জনার পর ঘটনাস্থলে যাওয়া হয় এবং দেখেছি তা, সরকারী নিয়ম অনুযায়ী তদন্ত করা হচ্ছে, পুলিশ মাল বোঝাই গাড়ি আটক করেছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago