
জেএনএফ ওয়েব ডেস্ক :-স্থানীয়দের রেল অবরোধ সকাল ছয়টা থেকে প্রায় তিন ঘন্টা।নবদ্বীপ এর ভান্ডার টিকুরি ও বিষ্ণুপ্রিয়া হল্ট এর মাঝে একটি রেলের আন্ডারপাস রয়েছে যেখান থেকে বর্ধমান নবদ্বীপের বহু মানুষ যাতায়াত করে। সামান্য বৃষ্টি হলেই আন্ডারপাসে কোমর জল হয়ে যায়। গতকালের ভারী বৃষ্টি হওয়ার কারণে জল গলা পর্যন্ত চলে যায়। গতকাল সন্ধ্যায় নিতাই নগর এর বাসিন্দা হরিপদ কর্মকার সাইকেল নিয়ে ওই আন্ডার পাশ দিয়ে যাচ্ছিলেন অনেকটা জল থাকায় তিনি বুঝতে পারেন নি আজ সকালে তার দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকার মানুষ রেল অবরোধ করে। স্থানীয় মানুষ থেকে শুরু করে স্থানীয় বাবলারি পঞ্চায়েত প্রধানের দাবি ওই আন্ডারপাসে জল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় এই বিপত্তি। দুঃস্থ এই পরিবারটির ছোট্ট একটা সাইকেলের দোকান ছিল অস্থায়ী জায়গায়। পরিবারের একজন কে চাকরি এবং ওই আন্ডারপাসের জল নিকাশি ব্যবস্থা করার দাবি তুলে রেল অবরোধে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। রেল পুলিশ নবদ্বীপ থানার পুলিশ এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক চলছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…