Breaking
24 Jun 2026, Wed

রেললাইনের ধার থেকে উদ্ধার কুখ্যাত দুস্কৃতির গুলিবিদ্ধ দেহ!

জেএনএফ ওয়েব ডেস্ক : রেল লাইনের ধার থেকে কুখ্যাত দুস্কৃতির গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার ধানতলায়। মৃত দুস্কৃতির নাম অমিত রায়। সূত্রের খবর, রবিবার সকালে ধানতলা থানার নতুন গ্রাম এলাকায় রেল লাইনের পাশে অমিত রায় নামে ওই যুবকের রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয় মানুষজন। পরে খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতের দেহে দুটি গুলির ক্ষত রয়েছে। যা দেখে পুলিশের প্রাথমিক অনুমান অন্য কোথাও গুলি করে খুন করে রেল লাইনের পাশে দেহ ফেলে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত অমিত রায়ের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কে বা কারা এই খুন করলো তা জানতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

Developed by