রাস্তা থেকে উদ্ধার হওয়া কাগজপত্র ফিরিয়ে দিল সুবর্ণরৈখিক ‘আমরকার ভাষা আমারকার গর্ব’ গ্রুপ


জেএনএফ ওয়েব ডেস্ক :
বুধবার রাস্তা থেকে উদ্ধার হওয়া কাগজপত্র ফিরিয়ে দিল সুবর্ণরৈখিক ‘আমরকার ভাষা আমারকার গর্ব’ গ্রুপের সদস্যরা। এদিন দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থেকে তপশিয়ার দিকে যাচ্ছিলেন ‘আমরকার ভাষা আমারকার গর্ব’ গ্রুপের কয়েকজন সদস্য। ওই সময় গোপীবল্লভপুরের রাস্তায় কাগজপত্র পড়ে থাকতে দেখেন গ্রুপের সদস্য সৌভিক জানা। তখন তিনি বাকি সদস্যদের বিষয়টি জানান। কাগজপত্রের মালিক গোপীবল্লভপুর থানার হাতিমারা গ্রামের বাসিন্দা করুণাকরন মুর্মুর নাম ঠিকানা ও ফোন নম্বর লেখা রয়েছে। তাঁকে ফোন করে বিষয়টি জানান গ্রুপের অন্যতম পরিচালক শিক্ষক সুদীপকুমার খাঁড়া। ফোন পেয়ে তপশিয়া আসেন ২৩ বছরের যুবক করুনাকরন মুর্মু। তপশিয়ার সুরেন্দ্র বিদ্যাপীঠ প্রাঙ্গণে তাঁর হাতে গ্রুপের পক্ষ থেকে কাগজপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সুদীপ কুমার খাঁড়া, মুরলীধর বাগ, অনিমেষ সিংহ, প্রমিশপ্রতিম পাঁঞ্জা, শিব পাণিগ্রাহী, দীপক মন্ডল প্রমুখ। গ্রুপের পরিচালকদের পক্ষে বিশ্বজিৎ পাল বলেন,‘গ্রুপের সবার সহযোগিতায় এই কাজটি করতে পেরে আমরা খুশি।’ কাগজপত্র ফেরত পেয়ে গ্রুপের সদস্যদের ধন্যবাদও জানান করুণাকরন মুর্মু।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago